ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনে প্রত্যেক দলকে সৎ ও চরিত্রবান প্রার্থী দেখে মনোনয়ন দেবার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

আজ সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ এমন সরকারকে নির্বাচিত করবে যারা দেশকে উন্নয়ন করতে চায়।

জনগণের উদ্দেশ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, যে ব্যক্তি চাকুরী দেবার নাম করে টাকা খায়, যে ব্যক্তি টিআর কাবিখা থেকে চাল ডাল খেয়ে ফেলতে চায়, সে ধরণের কাউকে ভোট দেওয়া যাবে না। তাই সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারি বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি এড. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মোঃ আফজাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অষ্টগ্রাম উপজেলা পরিষদ ভবন সম্প্রসারণসহ ৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এর আগে রাষ্ট্রপতি বিকেল সোয়া ৩টার দিকে হেলিকপ্টারে করে অষ্টগ্রাম হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় অষ্টগ্রাম ডাক বাংলো চত্বরে রাষ্ট্রপেিত গার্ড অব অনার দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৯:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮