ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

ইভিএম চাপিয়ে দেওয়া হবে না : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) অতিরিক্তভাবে চাপিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ উপলক্ষে নির্বাচনী কর্মকর্তাদের টিওটি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

কে এম নূরুল হুদা বলেন, ইভিএম নিয়ে মানু্ষের মনে প্রশ্ন থাকতেই পারে। ভোট পবিত্র আমানত। ইভিএম কী তা ভোটাদের জানাতে হবে। ইভিএম ব্যবহারে যোগ্যতা অর্জন, আইনগত ভিত্তি ও ব্যবহার উপযোগী হলে আগামী সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে।

নির্বাচনী অংশীজনদের উদ্দেশে তিনি বলেন, ইভিএম কী, দেখুন, জানুন, তারপর বলুন ইভিএম ব্যবহার করা যাবে কি না। না জেনেই যদি বলেন এটি ব্যবহার করা যাবে না; এটি থেকে বেরিয়ে আসতে হবে।

সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশি দিন নেই। তবে এরমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য এই কর্মশালা। দক্ষতা অর্জন করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচনের কমিশন অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

ইভিএম চাপিয়ে দেওয়া হবে না : সিইসি

আপডেট টাইম : ০৩:৩৪:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮