ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে দুটি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া ও রোহিঙ্গা সঙ্কট সামলাতে বিচক্ষণ ভূমিকা রেখে দুটি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে নিউ ইয়র্ক সফরে গিয়ে এ পুরস্কার নেবেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার সকালে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাঝপথে লন্ডনে একদিন যাত্রাবিরতি দিয়ে রবিবার নিউ ইয়র্কে পৌঁছাবেন তিনি।

এবারের সফরে তিনি ৫০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ব্যবসায়ীদের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীর আসন্ন সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নজির স্থাপন করায় প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড দেবে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস-ঘালি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট মার্তি আহতিসারি এর আগে এ পুরস্কার পেয়েছেন।

দ্বিতীয় পুরস্কারটি দেবে দাতব্য সংগঠন ‘গ্লোবাল হোপ কোয়ালিশন’। রোহিঙ্গা সঙ্কটের সমাধানে দূরদর্শী নেতৃত্বের কারণে গ্লোবাল হোপ কোয়ালিশন শেখ হাসিনাকে স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে দুটি পুরস্কার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮