ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য যা করার তা করব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৪ বার

পতন, শেখ, হাসিনা, সরকার, নির্বাচন, Fall, Sheikh, Hasina, Government, Election, rtvonline

হাওর বার্তা ডেস্কঃ শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করতে পারব না। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য যা করার তা করব। বললেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল ক্লাবে দলের এক কর্মীসভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে।

তবে এই নির্বাচন ২০১৪ সালের নির্বাচনের মতো হবে না। কাদের সিদ্দিকী বলেন, ড. কামাল ও বদরুদ্দোজা চৌধুরীকে একসঙ্গে চাই। উনাদের অনেক বয়স হয়েছে। দেশের মানুষ চায় উনারা একসঙ্গে চলেন। যদি চলেন তবে আমরা তাদের সঙ্গে আছি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, জনগণের ভোট নিয়ে আপনি একশ’ বছর ক্ষমতায় থাকেন। কোনও আপত্তি নেই।

কিন্তু জনগণের ভোট ছাড়া একদিনও ক্ষমতায় থাকার চেষ্টা করবেন না। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে এটা আপনার শোভা পায় না। যদি এটা করার চেষ্টা করেন তবে পৃথিবীর ইতিহাসে প্রথম মহিলা স্বৈরাচার হিসেবে আপনার নাম লেখা হবে।

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, কাদের সিদ্দিকীর সহধর্মীনী নাসরিন কাদের সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য যা করার তা করব

আপডেট টাইম : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮