ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

জেনে নেই গ্রিন টি’র কার্যকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ চুলপড়া বন্ধে এবং নতুন চুল গজাতে গ্রিন টির বিকল্প নেই। সম্প্রতি এক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে। এতে উপস্থিত ক্যাটসিয়াসিন, ক্রোমিয়াম, পলিফেনল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি জাতীয় উপাদান শরীরে প্রবেশ করার পর চুলের গোড়ায় পুষ্টি ঘাটতি তো দূর হয়ই, সেই সঙ্গে চুল মজবুতও হয়ে ওঠে। চুল পড়ার আশঙ্কা কমে যায় ও নতুন চুল গজাতে সাহায্য করে।

তবে গ্রিন টি যে শুধু চুল পড়া বন্ধ করে, তা কিন্তু নয়। নিয়মিত গ্রিন টি পান দেহের নানাবিধ সমস্যাও দূর করতে সাহায্য করে। আসুন তবে জেনে নেই গ্রিন টি এর কিছু কার্যকারিতা সম্পর্কে:

হজম শক্তির উন্নতি ঘটে

প্রতিদিন দু’বার গ্রিন টি খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। এতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করা মাত্রই পেটের প্রদাহ কমিয়ে ফেলতে সাহায্য করে। ফলে পেটের স্বাস্থ্যের উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে হজম ক্ষমতাও চাঙ্গা হয়ে ওঠে।

দাঁতের সমস্যা দূর করে

গ্রিন টিতে রয়েছে ক্যাটসিয়াসিন নামক উপাদান যা দাঁতের কোণায় লুকিয়ে থাকা ব্যাকটেরিয়ার উপস্থিতি ধ্বংস করতে সাহায্য করে। তাই, নিয়মিত গ্রিনটি যুক্ত পানীয় পান করলে টিতে স্বাভাবিকভাবেই দাঁতে ক্ষয় ধরার আশঙ্কা কমে যায় ও মুখের ভেতরের নানা রোগ থেকে মুক্তি মেলে।

স্ট্যামিনা বাড়াতে গ্রিন টি

প্রতিদিন সকালে গ্রিন টি খেলে দেখবেন স্টেমিনা কেমন তড়তড়িয়ে বেড়ে যাচ্ছে। তাই তো পুরো দিন ব্য়াপী চনমনে থাকতে শুধু সকালে নয়, সারাদিনে বেশ কয়েকবার পান করতে পারেন এই হেল্থ ড্রিঙ্কসটি। ফল পাবেন হাতেনাতে।

রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে

যারা উচ্চ রক্তচাপের সমস্যা ভুগছেন, তারা সুস্থ থাকতে নিয়মিত গ্রিন টি পান করুন। কারণ একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, নিয়মিত ১-২ কাপ গ্রিন টি পানে শরীরে কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এর প্রভাবে রক্তচাপ স্বাভাবিকভাবেই নিয়ন্ত্রণে চলে আসে।

ত্বকের যত্নে গ্রিন টি

নিয়মিত গ্রিন টি পান করলে দেহের ভেতরের অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এর প্রভাবে ত্বকের স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। এছাড়াও ত্বকে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের প্রকোপ কমে যায়।

ডায়বেটিকস দূরে থাকে

গ্রিন টি পান করলে শরীরের মেটাবলিক সিস্টেম ফাংশনের উন্নতি ঘটতে শুরু করে। ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কমে যায়। তাই যাদের পরিবারে ডায়বেটিকস রয়েছে তাদের প্রতিদিন দু’বার করে গ্রিন টি খাওয়ার পরামর্শ দিন। উপকার পাওয়া যাবে খুব দ্রুতই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

জেনে নেই গ্রিন টি’র কার্যকারিতা

আপডেট টাইম : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮