ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এই শীতে মচমচে তেলে ভাজা পুলি পিঠা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • ২৫০ বার

একেতো ছুটির দিন তারপরে আবার শুক্রবার। স্ন্যাকস হিসেবে ঐতিহ্যবাহী ভাজা পুলি পিঠা বানিয়ে ফেলতে পারেন। পারিবারিক আড্ডাটা জমিয়ে দেবে এই পিঠা।

উপকরণ:  কোরানো নারকেল দেড় কাপ ‏, চিনি আধা কাপ, ‏এলাচ এক বা দুইটি,  ‏দারুচিনি ২ টুকরা,  চালের গুঁড়া ১ কাপ,  ‏ময়দা আধা কাপ,  ভাজার জন্য পরিমাণ মতো ‏তেল।

প্রণালী: একটি ফ্রাইপ্যানে নারকেল, চিনি, দারুচিনি ও এলাচ দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি গলে আঁঠালো ভাব হয়ে ওঠা পর্যন্ত নাড়তে হবে। এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করে নিন। এবার আরেকটি পাত্রে দেড় কাপ পানি ও ১ চা চামচ লবণ মিশিয়ে ফুটিয়ে নিন। চালের গুঁড়া ও ময়দা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিটের মতো জ্বাল করুন। তারপর চুলু ব্নধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। হাতের সাহায্যে নরম ডো বানিয়ে নিন।

খামিরটাকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে কিছুক্ষণ ভালোভাবে মাখতে থাকুন। তারপর লম্বা করে নিয়ে চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এক একটি টুকরো নিয়ে বলের আকার করে হাত দিয়ে চ্যাপ্টা করে নিন। এবার নারকেলের পুর ভরে আটকে দিন। তারপর দুই হাত দিয়ে চেপে পিঠার নকশা আকৃতি করে নিন। এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিন। তেল হালকা গরম হয়ে এলে তিন-চারটি করে পিঠা দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন। একপাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। দুই পাশ বাদামি করে ভেজে নিন। এভাবে সবগুলো পিঠা ভেজে নিন। মুচমুচে রাখার জন্য পিঠা টিস্যু পেপারে রেখে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এই শীতে মচমচে তেলে ভাজা পুলি পিঠা

আপডেট টাইম : ১২:৩৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩