ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পুষ্টিকর দুই সবজির নাম হলো ব্রকোলি এবং ফুলকপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • ৩৫৫ বার

শীতকালীন দুই অতি পরিচিত সবজি ব্রকোলি ও ফুলকপি। এই দুই সবজি দেখতে একই রকম। শুধু রঙ আলাদা। অনেকেই মনে করেন ফুলকপির চেয়ে ব্রকোলির পুষ্টিগুণ বেশি। আসলেই কি এটা সত্যি। আসুন জেনে নেই এ সম্পর্কে বিস্তারিত।

পুষ্টিবিদেরা বলছেন, ফুলকপিতে রয়েছে ভিটামিন এ, ই, কে, ভিটামিন বি৫, বি ৬, ক্যালশিয়াম, ফোলেট, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং জিংকের মতো একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। সেই সঙ্গে ফুলকপি হল ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্টের ভাণ্ডার। তাই নিয়মিত এই সবজি পাতে রাখলে হার্টের রোগ কিংবা ক্যানসার প্রতিরোধ করা সম্ভব হবে।

অন্যদিকে, ব্রকোলিতে রয়েছে ভিটামিন এ, বি ৬, রাইবোফ্ল্যাভিন, নিয়াসিন, থায়ামিন, আয়রন, ফসফরাস, জিংক, ক্যালশিয়ামের মতো জরুরি ভিটামিন ও খনিজ। শুধু তাই নয়, এতে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত এই সবজি খেলে ডায়াবিটিস, অস্টিয়োপোরোসিসের মতো রোগ প্রতিরোধ করাও সম্ভব হবে।

তবে পুষ্টিগুণের বিচারে ফুলকপির চেয়ে এগিয়ে থাকে ব্রকোলি। কিন্তু কারো যদি গ্যাস, অ্যাসিডিটির সমস্যা থাকে তবে ফুলকপি বা ব্রকোলি কম খাওয়াই ভালো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পুষ্টিকর দুই সবজির নাম হলো ব্রকোলি এবং ফুলকপি

আপডেট টাইম : ১২:০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪