ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

সাবেক খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মানবিক সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সাবেক ফুটবলার ও হকি খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আজ জাতীয় দলের সাবেক দুই ফুটবলার এবং একজন হকি খেলোয়াড় ও তাদের পরিবারের সদস্যদের হাতে ফ্লাটের বরাদ্দপত্র তুলে দিয়েছেন।

ফুটবলাররা হলেন শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্না এবং হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুসকিন।

প্রধানমন্ত্রী আজ সকালে এখানে গণভবনে এক অনুষ্ঠানে সাবেক ফুটবলার শেখ আশরাফ আলী, মরহুম মোনেম মুন্নার সহধর্মিনী ইয়াসমিন মোনেম ও পুসকিনের সহধর্মিনী ফাহমিদা রহমানের কাছে ফ্লাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন।

দেশের ফুটবল ও হকিতে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত উদ্যোগে তাদের জন্য মীরপুরে এই ফ্লাটগুলো বরাদ্দ দেন।

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সভাপতি কাজী সালাউদ্দীন, সহসভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, আবদুস সালাম মুর্শেদী এমপি, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

জাতীয় দল ছাড়াও মোনেম মুন্না দেশের প্রধান ক্রীড়া সংস্থা আবাহনী লিমিটেডের হয়ে ফুটবলে এবং একই দলে পুসকিন হকিতে অসামান্য অবদান রাখেন।

আশরাফ আলীও আবাহনী লিমিটেডের সাবেক ফুটবলার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শহীদ শেখ কামাল আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা।-বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

সাবেক খেলোয়াড়দের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮