ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মানি ও উত্তর কোরিয়ার নবনিযুক্ত দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তারা পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র তুলে দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমে জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ ও পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সং ইয়োপ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

পরিচয়পত্র পেশকালে দুই দেশের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন, তাদের দায়িত্বের মেয়াদকালে উভয় দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর সম্প্রসারিত হবে।

আবদুল হামিদ জার্মানির রাষ্ট্রদূতকে বলেন, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক খুবই চমৎকার। বিদ্যমান এ সুসম্পর্ক আরও বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে জার্মানির বিনিয়োগের বহু সুযোগ রয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ক বাড়াতে তাদের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। এ পদক্ষেপকে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় অভিহিত করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এ থেকে দু’দেশই লাভবান হবে।

বৈঠকে দুই দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতিও বাংলাদেশে তাদের দায়িত্ব পালনকালে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে বঙ্গভবন সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে দুই রাষ্ট্রদূত গণভবনে এসে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি চৌকস দল তাদের আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

সূত্রঃ জাগো নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ

আপডেট টাইম : ১২:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮