ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেলেন কর্ণেল জাহাঙ্গীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্) হিসাবে দায়িত্ব নিয়েছেন কর্ণেল মোঃ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার তিনি কর্ণেল আনোয়ার লতিফ খানের স্থলাভিষিক্ত হন।

জাহাঙ্গীর আলম কর্ণেল স্টাফ, ১৯ পদাতিক ডিভিশন ঘাটাইল সেনানিবাস নিযুক্তি হতে প্রেষণে র‍্যাব ফোর্সেসে যোগদান করেন। ইতিপূর্বে তিনি র‍্যাব-১১ এর অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কর্ণেল জাহাঙ্গীর ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর ২৯তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি ৫৫ ও ১৬ ইস্ট বেঙ্গলের বিভিন্ন পদসহ ৩৮ ইস্ট বেঙ্গলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্ণেল জাহাঙ্গীর সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের প্রশিক্ষক, কমান্ড ও স্টাফ অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, পেশাদারিত্ব, বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করে আসছেন। চাকরির ধারাবাহিকতায় তিনি ২০১৭ সালের ১১ জানুয়ারি কর্ণেল পদে পদোন্নতি পেয়ে ১৯ পদাতিক ডিভিশন, ঘাটাইল সেনানিবাসে কর্নেল স্টাফ হিসেবে নিযুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পেলেন কর্ণেল জাহাঙ্গীর

আপডেট টাইম : ১১:০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮