ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

প্রতারণা এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি এবং নতুন প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন কাজে প্রতারক চক্র থেকে সাবধান থাকতে সতর্কবার্তা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় ও বিভাগ খোলা এবং নতুন প্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন কাজে প্রতারক চক্র মন্ত্রণালয়ের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি এবং ফোনে টাকা দাবি করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আফরাজুর রহমানের পাঠানো সতর্কবার্তায় বলা হয়েছে, এসব বেআইনি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কোনো সম্পর্ক নেই। সর্ব সাধারণকে সুস্পষ্টভাবে অবহিত করা হচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো কাজে টাকা-পয়সা লেনদেনের কোনো সুযোগ নেই। তাই এ ধরনের প্রতারক চক্র থেকে সবাইকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও, পাঠদান, স্বীকৃতি, বিষয় খোলা, বিভাগ খোলা, নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও নাম পরিবর্তন ইত্যাদি-সংক্রান্ত সব নির্দেশ এ বিভাগের দাফতরিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কেবল ওয়েবসাইটে প্রকাশ করা নির্দেশ ও পত্রের ভিত্তিতে কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

প্রতারণা এড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

আপডেট টাইম : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮