ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

ট্রাফিক আইন রাজধানীতে একদিনে অর্ধকোটি টাকার মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ সেপ্টেম্বরকে ট্রাফিক সচেতনতা মাস ঘোষণা করে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযানে ট্রাফিক আইন অমান্যের জন্য শুধুমাত্র ঢাকার সড়কে ৫২ লাখ টাকার মামলা দিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানিয়েছে, সোমবার ঢাকার ট্রাফিক-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বিভাগে অভিযানে মোট ৬১৯৮টি মামলা দেয়া হয়েছে।

এতে মোট ৫২ লাখ ৩৫ হাজার ৫০ টাকার জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে গুরুতরভাবে ট্রাফিক আইন অমান্যের কারণে ৩৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে, রেকার করা হয়েছে ৯২৬টি যানবাহন। ট্রাফিক আইন ভঙ্গের কারণে ২১৬০টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও বৈধ কাগজপত্র না থাকায় ১১০টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

এছাড়াও গাড়িতে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১০৭টি, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৯টি, পুলিশ স্টিকার লাগানোর জন্য ২টি ও মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০টি মামলা দেয়া হয়। গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহারের জন্য মামলা খেয়েছেন ৩০ জন চালক।

ডিএমপি আরও জানায়, উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৯৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

ট্রাফিক আইন রাজধানীতে একদিনে অর্ধকোটি টাকার মামলা

আপডেট টাইম : ০১:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮