ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

পাসপোর্ট করতে নতুন নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাসপোর্টের আবেদন করতে এখন থেকে আবেদনকারীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হবে বলে জানিয়েছে পাসপোর্ট অফিস। সম্প্রতি এক আদেশে সব অফিসগুলোকে বিষয়টি অবগত করা হয়েছে। আগে আবেদনের জন্য সত্যায়িত দুইকপি এনআইডির ফটোকপি জমা দিলেই হত। এখন থেকে মূল কপি প্রদর্শন বাধ্যতামূলক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একাধিক পরিচালক বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানান, এনআইডির ফটোকপি জমা দিলে এটি আসল নাকি নকল তা যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে না, জালিয়াতির সম্ভাবনা থাকে। তাই নতুন এই নিয়ম চালু হয়েছে।

পাসপোর্ট আবেদনে যা প্রয়োজনঃ

১। পাসপোর্ট আবেদনের জন্য পূরণকৃত নির্ধারিত ফর্ম। আবেদনকারী নতুন হলে দুই কপি ও পুরাতন হলে ১ কপি পূরণ করতে হবে।

২। দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগানো হতে হবে।

৩। সত্যায়িত করা জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের দুই কপি ফটোকপি।

৪। অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে বাবা-মা’র স্ট্যাম্প সাইজের ছবি।

৫। অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে সরকারি জিও’র কপি

৬। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে পেনশনবুকের ফটোকপি।

৭। পেশাগত সনদের সত্যায়িত কপি। (অফিস আইডি কার্ডের ফটোকপি)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

পাসপোর্ট করতে নতুন নিয়ম

আপডেট টাইম : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮