ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই। বিনা প্রতিদ্বন্দ্বীর ফাঁদ তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, ‘বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না।’

রোববার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-আইডিইবির ২২তম জাতীয় কাউন্সিলে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের দাবি অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি কার সঙ্গে ঐক্য করবে সেটা তাদের বিষয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কার সঙ্গে যাবে, কিভাবে যাবে সেটা তো আমরা জানি না। আমরা পত্র-পত্রিকা, মিডিয়ায় জানতে পারছি যুক্তফ্রন্ট নেতারা বিএনপির প্রধান পার্টনার। এখানে আমার কোনো মন্তব্য নেই। তারা কিভাবে কার সঙ্গে কি ঐক্য করবে, সেটা তো আমরা জানি না।’

তিনি আরো বলেন, ‘এতে আমাদের কোনো মন্তব্য নেই। তবে, নতুন নতুন জোট হলে স্বাগতম। শত ফুল ফোটে, গণতন্ত্রও তো। নতুন নতুন জোট আসুক, নির্বাচন করুক। জনগণ যাকে চায়, সেই জিতবে। বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই। বিনা প্রতিদ্বন্দ্বীর ফাঁদ তৈরির কোনো সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৬:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮