ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

গাজীপুর ও রংপুরের উন্নয়নে পুলিশ ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি দেশকে উন্নত করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের পুলিশ বাহিনী দেশে স্থিতিশীলতা বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।পুলিশের উপর মানুষের আস্থা ফিরেছে।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বাংলাদেশ এভাবেই মর্যাদা নিয়ে এগিয়ে যাবে। বিশ্বে আর কারও কাছে হাত পাতবে না বাংলাদেশ। আমি চাই আমাদের দেশ যেনো একটা শান্তিপূর্ণ পরিবেশে অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যায়।

তিনি আরও বলেন, গাজীপুর ও রংপুরের উন্নয়নে এই দুই পুলিশ ইউনিট ভূমিকা রাখবে। এর ফলে এসব অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়বে, ফলে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে ও জনসাধারণ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে। উত্তরবঙ্গ অবহেলিত ছিল। আমরা এ অঞ্চলের উন্নয়ন কাজ করছি। রংপুর যেহেতু বিভাগ হয়েছে সেহেতু এ এলাকার মানুষকে বিভাগীয় সুবিধা যেন পায় তার জন্য মেট্রোপলিটন পুলিশ গঠন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন ইউনিটও শিল্প অঞ্চল ও এলাকার মানুষের উন্নয়নে কাজ করবে।

পুলিশ বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আসলে কাজের কথা বিবেচনা করে, আমি দেখেছি, পুলিশ বাহিনীকে অনেক কষ্ট করতে হয়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমি দেখেছি মাত্র ২০ শতাংশ রেশন পেতো, আমি সেখান থেকে তা বাড়িয়ে দিয়েছি, ঝুঁকি ভাতা চালু করা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছি, তাদের আবাসন ব্যবস্থা করেছি। আজকে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দুটি ইউনিট চালু করছি যাতে এই দুই অঞ্চলের মানুষ আইনি সেবা পেতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী দফতরের মুখ্যসচিব মো. নজিবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। এরপর বক্তব্য রাখেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. জাবেদ পাটোয়ারী। এরপর মুক্তিযুদ্ধ ও আইনশৃঙ্খলায় পুলিশের অবদান নিয়ে বাংলাদেশ পুলিশের একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

গাজীপুর ও রংপুরের উন্নয়নে পুলিশ ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮