ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

সোমবার কোটা সংস্কার নেতাদের সঙ্গে বসবে ছাত্রলীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী বলেছেন, আগামী সোমবার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসবে তার সংগঠন। তিনি আরো বলেন, ছাত্রলীগ সবসময় ছাত্রদের নৈতিক ও যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে, সমর্থন জানাবে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদ কমিউনিটি সেন্টারে ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখা আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাব্বানী এসব কথা বলেন।

ছাত্রলীগ নেতা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং পরে নিরাপদ সড়ক আন্দোলন কোমলমতি শিশুদের আবেগ থেকেই এসেছিল। দুটি আন্দোলনকে ব্যবহার করে অপশক্তি বিএনপি-জামায়াত চরম নৈরাজ্য করেছে, গুজব ছড়িয়েছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে খোঁজ নিয়েছি যারা সরাসরি ছাত্রদের পক্ষ থেকে কোটা আন্দোলনের দাবি তুলেছিল আমরা তাদের ডেকেছি। আগামী সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে আমরা বসব। আমরা তাদের বলেছি, আপনাদের আন্দোলন করার দরকার নেই।’

রাব্বানী আরো বলেন, ‘আমরা সবসময় ছাত্রদের নৈতিক ও যৌক্তিক আন্দোলনের পাশে থাকব, সমর্থন জানাব। আন্দোলনকারীরা তাতে সমর্থন জানিয়েছে। তারা সোমবার আসবে, তাদের দাবির পক্ষে কী কী যুক্তি রয়েছে, আমরা শুনব, তাদের দাবি যদি যৌক্তিক হয় তবে তা সরকারের কাছে এবং আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আমরা উপস্থাপন করব।’

বাংলাদেশ ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান অনীকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন। মাদারীপুর পৌরসভার মেয়র, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খালিদ হোসেন ইয়াদসহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্নস্তরের বিপুল নেতা-কর্মী সমর্থক এ সময় উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা শিবচর, রাজৈরে বিভিন্ন পথসভা ও কর্মসূচি পালন শেষে শুক্রবার রাত দেড়টায় মাদারীপুর পৌঁছেছেন। মাদারীপুর পৌঁছে তারা মাদারীপুর-৩ আসনের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বাবার কবর জিয়ারত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

সোমবার কোটা সংস্কার নেতাদের সঙ্গে বসবে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৪:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮