ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ধনেপাতার ঔষধী গুণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের দেশে তরকারি, ভাজি, হালিম, খিচুরি ইত্যাদি খাবারের স্বাদ ও সুগন্ধি বৃদ্ধির প্রধান উপাদান ধনে পাতা। শাক-সবজি রান্না ধনেপাতা ছাড়া যেন হয়ই না।

স্বাদ ও স্বাস্থ্যগুণে প্রতিদিন মসলার ব্যবহারে ধনেপাতা অন্যতম। শুধু স্বাদ ও সুগন্ধি নয়, ধনেপাতার রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজগুণ।

অনেকেরই ধারণা, ধনেপাতা শরীর গরম করে। এমন ধারণার পেছনে যুক্তিসঙ্গত কোনো কারণ এখনো পাওয়া যায়নি। কিন্তু জানেন কি? পরিমাণ বুঝে ধনেপাতা খেলে তা শরীরের নানা অসুখ দূর করে। তাই নিত্য
খাদ্যতালিকায় এই পাতা রাখার পরামর্শ দেন চিকিৎসকরা।

আসুন জেনে নেই ধনেপাতার উপকারিতা…

১) ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরলকে কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।

২) যকৃতকে সুস্থ রাখতে এই পাতার জুড়ি নেই।

৩) ডায়াবিটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা অত্যন্ত উপকারী। ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে ধনেপাতা।

৪) ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। এগুলো শরীরের পুরনো ও নাছোড় ব্যথা কমাতে সাহায্য করে।

৫) ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়।

৬) দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতাতেও কাজে আসে এই পাতা।

৭) ধনেপাতার মধ্যে আয়রন থাকে। তাই রক্তসল্পতা রোধে সাহায্য করে এই খাবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ধনেপাতার ঔষধী গুণ

আপডেট টাইম : ০৫:৫৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮