ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার জিয়ার জামিন শুনানি আবারও পেছাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে ৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আবারও পিছিয়েছে আদালত।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বুধবার (১২ সেপ্টেম্বর) কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতের বিচারক বিপ্লব দেবনাথ পরবর্তী শুনানির জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেন খালেদার আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু।

এ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুটি মামলার জামিন শুনানি আবারও পিছিয়ে ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে। ঢাকা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়াসহ অন্য আইনজীবীরা এসেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়।

খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন। এর আগে ৩০ আগস্ট কুমিল্লার আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি হওয়ার কথা ছিল। পরবর্তীতে আদালত ১২ সেপ্টেম্বর অধিকতর শুনানির জন্য দিন ধার্য ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খালেদার জিয়ার জামিন শুনানি আবারও পেছাল

আপডেট টাইম : ১০:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮