ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন। রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

রোববার বিকাল ৩টার দিকে বিএনপির স্থায়ী কমিটির নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দলের চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।

সাত মাস ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও সুচিকিৎসাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করছেন তারা।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, ড. মঈন খান ও নজরুল ইসলাম খান।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও প্রতিনিধিদলে যোগ দেবেন। তিনি রাস্তায় রয়েছেন। প্রতিনিধিদলে ১০ জনের কথা থাকলেও অপর দুই স্থায়ী কমিটির সদস্য অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি বলে জানান শায়রুল কবির খান।

এর আগেও খালেদা জিয়ার চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

রায়ের দিন বিকাল থেকে সাবেক এ প্রধানমন্ত্রী নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

আপডেট টাইম : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮