ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

বিএনপি নেতারা কে কী করছেন সব প্রমাণ আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কী করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে। ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। গ্রেফতার নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা মিথ্যা।’

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মন্ত্রী বলেন, ‘নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না। পারলে প্রমাণ করেন যে, আপনাদের (বিএনপি) নেতাকর্মীরা অপরাধী নয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে।’

‘এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই। সরকারকে বিব্রত করার জন্য একটি মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কেউ কান দেবেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে এবং ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে উঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম তা অব্যাহত থাকবে।’

‘দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সরকার ক্ষমতায় না এলে সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তার কিছুই হবে না। আদালতে সুপারিশ করা হবে। এটা নিয়ে কারও বিচলিত হওয়ার কিছু নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

বিএনপি নেতারা কে কী করছেন সব প্রমাণ আছে

আপডেট টাইম : ০৭:১৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮