ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আগামী সপ্তাহে দেশে ফিরবেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • ৩৭৮ বার

লন্ডনে সফররত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত চিকিৎসা চলছে। বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে তার বাম চোখে অপারেশন করা হয়েছে। চোখ অপারেশনের সময় বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমানসহ পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। দুই- একদিনের মধ্যে তার ডান চোখেও ছোট্ট একটি অপারেশন হবে। এরপর তিনি সামনের সপ্তাহে দেশে ফিরবেন।

দলীয় চেয়ারপারসনের সফর উপলক্ষে ঢাকা থেকে লন্ডন যাওয়া বিএনপির এক সিনিয়র নেতা নাম না প্রকাশের শর্তে দ্য রিপোর্টকে এ তথ্য জানান।

এর আগে, ৩ অক্টোবরে তার দেশে ফেরার টিকেটের বুকিং বাতিল করা হয়। শেষ মুহূর্তে সফরসূচিতে পরিবর্তন না হলে আগামী ৮ অথবা ৯ তারিখেই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন গণমাধ্যমকে জানান, চিকিৎসার জন্য ম্যাডাম (খালেদা জিয়া) যুক্তরাজ্য গেছেন। তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আগামী সপ্তাহে দেশে ফিরবেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৯:৪০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫