ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ বাড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কর্মক্ষেত্রে জখম হয়ে শ্রমিকের মৃত্যু ঘটলে ক্ষতিপূরণ এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।

এছাড়াও কর্মক্ষেত্রে স্থায়ীভাবে আহত হলে এক লাখ ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) ২০১৮ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো: শফিউল আলম এসব কথা জানান।

তিনি বলেন, শ্রম আইনের বেশকিছু ধারা সংশোধন করা হয়েছে। এ আইনের তিন ধারায় সরকারি চাকুরিজীবীদের মতোই উৎসব ভাতার পদ্ধতি রাখা হয়েছে। আইনের ৪৪ ধারায় বলা হয়েছে, প্রতিবন্ধী ব্যক্তিদের বিপদজনক ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে কিনা, সে সম্পর্কিত বিধান সংযুক্ত করা হয়েছে।

তিনি জানান, আইনের ৪৭ ধারায় নারী শ্রমিকদের ক্ষেত্রে সন্তান প্রসবের ৮ সপ্তাহ পর্যন্ত কাজে অনুপস্থিত থাকতে পারবেন। ৯৩ ধারায় সাপ্তাহিক ছুটি যৌথ দরকষাকষির ভিত্তিতে উৎসব ছুটির সঙ্গে যুক্ত করে ভোগ করতে পারবে শ্রমিকরা। সেক্ষেত্রে সাপ্তাহিক ছুটির জন্য কোন ভাতা পাওয়া যাবে না।

শিশুশ্রম সংক্রান্ত কোন বিধানই এ আইনে রাখা হয়নি জানিয়ে-মন্ত্রিপরিষদ বলেন, শিশুদের কোনভাবেই কাজে নিয়োগ দেয়া যাবে না। যদি কোন কারখানার মালিক শিশুদের কাজে নিয়োগ দেন সেক্ষেত্রে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা যাবে বলে আইনে উল্লেখ করা হয়েছে।

শফিউল আলম বলেন, বলপ্রয়োগ করে মালিককে দাবি মানতে বাধ্য করা যাবে না। যদি শ্রমিকরা এ ধরনের অসদাচরণ করেন তাহলে অনধিক এক বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে।  আইনে বলা হয়েছে, কোন শ্রমিক একাধিক ট্রেড ইউনিয়নের সদস্য হলে এক মাসের সাজা প্রদান করা যাবে। প্রসূতি নারী শ্রমিককে ছয় সপ্তাহ ছুটি না দিলে উক্ত কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

কর্মক্ষেত্রে শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ বাড়ল

আপডেট টাইম : ০৩:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮