ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

৩৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৯৩ জন হাজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র হজব্রত পালন শেষে ফিরতি ৩৬টি হজ ফ্লাইটে ১২ হাজার ৮৯৩ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি ও সৌদি এয়ারলাইনসের ১৭টি ফ্লাইটে তারা প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সূত্রে জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান ও অতিরিক্ত সচিব হাফিজ উদ্দিন মক্কা ও মদিনায় হজ ব্যবস্থাপনা তদারকি করছেন বলেও জানানো হয়।

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনস ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে। এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হজ যাত্রী সৌদি আরব যান বলে বিমান অফিস সূত্রে জানানো হয়।

চলতি বছর পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনা সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন সৌদি আরব গেছেন।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে গতকাল পর্যন্ত ১৬ জন মহিলাসহ ১০২ জন ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৬৫ মদিনায় ৭ জেদ্দায়, ২ মিনায় ১৮ এবং আরাফায় ১০ জন ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

৩৬ ফ্লাইটে দেশে ফিরেছেন ১২ হাজার ৮৯৩ জন হাজি

আপডেট টাইম : ০৩:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮