ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

শনিবার রাজধানীর নয়াপল্টনে জনসভা করবে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
  • ৫৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শর্ত সাপেক্ষে শনিবার রাজধানীর নয়াপল্টনে জনসভা করবে বিএনপি। এছাড়া এদিন সকাল ১০টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নেতারা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে।

রোববার বিকাল ৩টায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় জনসভার জন্য গত বুধবার প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অনুমতি পায় বিএনপি। জনসভা সফল করতে এর আগে যৌথসভার আয়োজন করে নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা দেওয়া হয়। জনসভাকে কেন্দ্র করে ঢাকা মহানগর বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যপক প্রস্ততি নিয়েছেন। ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নারায়নগঞ্জ জেলার নেতাকর্মীদের দুপুরের আগেই সভাস্থলে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।একইরকমভাবে গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকেও প্রস্ততি নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

শনিবার রাজধানীর নয়াপল্টনে জনসভা করবে বিএনপি

আপডেট টাইম : ১০:২৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮