ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

২১ আগস্টের হামলা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
  • ৪৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনি বলেছেন, ২১ আগষ্ট গ্রেনেড হামলায় আমাদের অনেকেই নিহত ও আহত হয়েছেন। যারা আহত হয়েছিলেন, তারা এখনো ওই যন্ত্রনা ভোগ করছেন। এটি ছিলো বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র। বিএনপি, জামায়াত-শিবিরের রাজনীতি কোন রাজনীতিই নয়।

তিনি বলেন, তারা এখনো নানাভাবে ষড়যন্ত্র করছে। তারা বিগত দিনে আন্দোলনের নামে মানুষ হত্যা করেছে, মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের কোন ষড়যন্ত্রই কাজ হবে না। আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন।

শুক্রবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত আইভি রহমানের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আইভি রহমান ছিলেন দলের জন্য একজন নিবেদন প্রাণ। তিনি একজন অসাধারণ গুনের মানুষও ছিলেন। তিনি আমাদের সকলের হৃদয়ের মাঝে আছেন। তিনি সব সময় নারীদের জন্য কাজ করেছেন এবং নারীদের জন্য রক্ত দিয়েছেন। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধার সাথে আইভি রহমানকে স্মরণ করছি। তার রুহের মাহফেরাত কামনা করছি।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ও জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

২১ আগস্টের হামলা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র

আপডেট টাইম : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮