ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যেভাবে পানিতে ডুবে প্রেমিক-প্রেমিকার মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • ৪৮৫ বার

নৌভ্রমণে গিয়ে চাঁদপুরে মেঘনা নদীতে ডুবে তাছতিয়া সুলতানা তানিয়া (১৮) ও শামিম হোসেন (১৯) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

মেঘনায় নৌকাডুবির ঘটনায় গত রোববার থেকে নিখোঁজ ছিলেন তারা। পরে গত বুধবার তানিয়া এবং ওইদিন রাতে ভোলার মেঘনা নদী থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ।উদ্ধারের সময় পরিচয় নিশ্চিত না হওয়ায় অজ্ঞাতপরিচয় হিসেবে তাদের লাশ দাফন করা হয়।

নিহত তানিয়া আখাউরা কসবা টিআলি কলেজে সম্মান প্রথম বর্ষের এবং শামিম কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।

তানিয়ার বাবা আবুল কাশেম শুক্রবার জানান, তানিয়ার সঙ্গে শামিমের প্রেমের সম্পর্ক ছিল। গত রোববার থেকে তানিয়ার কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা। পরে খোঁজ নিয়ে জানতে পারেন শামিমও নিখোঁজ রয়েছেন।এর পর খবর পেয়ে পুলিশের কাছে থাকা তানিয়ার হাতঘড়ি, নুপূর, গায়ের জামা ও ছবি দেখে লাশ সনাক্ত করা হয়।

জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ কবর থেকে উঠিয়ে কুমিল্লা নিয়ে দাফন করা হবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যেভাবে পানিতে ডুবে প্রেমিক-প্রেমিকার মৃত্যু

আপডেট টাইম : ০৯:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫