ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

তিন বিভাগে নতুন কমিশনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এর পাশাপাশি নয় অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ জয়নুল বারী রংপুর এবং দারিদ্র্যপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং প্রোগ্রাম প্রকল্পের প্রকল্প পরিচালক রাম চন্দ্র দাস বরিশালের বিভাগীয় কমিশনার নিয়োগ পেয়েছেন।

আর মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনকে সিলেটের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।

আলাদা আদেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামানকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পদে বদলি করেছে সরকার।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম এই অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মো. রিয়াজ আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারীকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত অতিরিক্ত সচিব শেখ মো. কাবেদুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন যাহিদা খানমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এবং অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. রেজাউল আহসানকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

তিন বিভাগে নতুন কমিশনার

আপডেট টাইম : ০১:০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮