ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নারকেল তেলকে বলা হয় ‘মিরাকেল অয়েল’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৪৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগেও আমাদের দৈনন্দিন জীবনে নারকেল তেল নানাভাবে ব্যবহার হতো। কিন্তু এখন আমরা সাধারণত চুলের যত্নে ব্যবহার করি। কেউ কেউ আবার ত্বক পরিচর্চার জন্যও ব্যবহার করে এটি। তবে এখানেই এর পুষ্টিগুণ শেষ নয়। নারকেল তেলকে বলা হয় ‘মিরাকেল অয়েল’। কারণ চুল কিংবা ত্বক পরিচর্চার পাশাপাশি অনেকগুলো স্বাস্থ্য সমস্যা সমাধান করে থাকে এই নারকেল তেল। চলুন জেনে নেই নারকেল তেলের এমনই অজানা কিছু ব্যবহার।

১। হজমের সমস্যা দূর করে নারিকেল তেল। নারকেল তেলে কিছু উপকারি ফ্যাট রয়েছে। এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান পাকস্থলীর ইনফেকশন দূর করে।

২।  আপনাকে ভালো ঘুমে সহায়তা করবে, ঘুমের সমস্যা দূর করে দেবে নারকেল তেল। প্রতিদিন তিন টেবিল চামচ বিশুদ্ধ নারকেল পান করুন। এটি শরীরের অভ্যন্তরীণ ক্রিয়া ঠিক রাখে। ।

৩।  খাবার উপযুক্ত নারকেল তেল প্রতিদিন খেলে তা দেহের এনার্জি বৃদ্ধি করে। এছাড়া নারকেল তেলের থাকা অ্যাসিড মস্তিষ্ক রিল্যাক্স করতে সাহায্য করে। তবে রান্নায় বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করা উচিত।

৪। হঠাৎ করে হাত পুড়ে গেলে সেখানে কিছু পরিমাণ নারকেল তেল ব্যবহার করুন। দেখবেন জ্বালাপোড়া অনেকটা কমে গেছে। কিছুক্ষণ পর পর পুড়ে যাওয়া স্থানে নারকেল তেল ব্যবহার করুন।

৫। কেমিকেল যুক্ত লোশন ব্যবহার না করে ত্বককে ময়েশ্চারাইজ করতে নারকেল ব্যবহার করা ভাল।  ত্বকে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের জ্বালাপোড়া এবং রিংকেল দূর করে দেয়।

৬। বলিরেখা এবং রিংকেল প্রতিরোধ করে নিজেকে সতেজ রাখতে নারকেল তেলের জুড়ি নেই। দিনে দুইবার ত্বকে নারকেল তেল ম্যাসাজ করে লাগান। এটি নিয়মিত করুন। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে বলিরেখা পড়া রোধ করে।

৭।  ঘামের দুর্গন্ধ দূর করতে বগলে কিছু পরিমাণ নারকেল তেল ম্যাসাজ করে লাগান। নারকেল তেলে থাকা উপাদান ঘাম শুষে নেয়, যা দুর্গন্ধ হওয়া রোধ করে।

৮। ব্যথা প্রশমিত করতে জয়েন্টের ব্যথাই হোক কিংবা হাঁটু ব্যথা কুসুম গরম নারকেল তেল ম্যাসাজ করুন। এটি ব্যথা কমাতে সাহায্য করবে।

তাছাড়া, রাতে মেকআপ তুলে না ঘুমালে ত্বকে ব্রণ হলে  ঘরে মেকআপ রিমুভার না থাকলে ব্যবহার করুন নারিকেল তেল। নখের পাশের চামড়া মোটা হয়ে খসখসে হলে যে কোনো লোশনের পরিবর্তে ব্যবহার করুন নারিকেল তেল। নেলপলিশ নখের পাশে চামড়ায় লেগে গেলে তুলতে বেশ যন্ত্রণা পোহাতে হয়। এই সমস্যা সমাধানে নেলপলিশ লাগানোর আগে নখের পাশে নারকেল তেল লাগিয়ে নিন। আরো নানারকম সমস্যার সমাধান আছে নারিকেল তেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নারকেল তেলকে বলা হয় ‘মিরাকেল অয়েল’

আপডেট টাইম : ০৪:০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮