ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ফলের খোসার উপকারিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শাকসবজি ও ফলের খোসা ডাস্টবিনে ফেলে দেয়ার আগে আরেকবার ভাবুন। বেশ কয়েকটি উপায় জানলে খোসাকেও ভাল কাজে লাগাতে পারবেন। আরটিভি অনলাইনের দেয়া টিপস দেখে জেনে নিন।

চোখের যত্নে
আলুর খোসাতে এনজাইম ও ভিটামিন সি থাকে। এই দুটি উপাদানই ক্লান্ত, ফোলা ও কালচে চোখের যত্নে কাজে লাগে। এটা করার জন্য কিছু আলুর খোসাকে ফ্রিজে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রাখুন। তারপর খোসাকে দুই চোখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট রেখে তুলে চোখ ধুয়ে ফেলুন। চোখকে ফ্রেশ লাগবে।

দাঁত সাদা করতে
দাঁতে কলার ছোলার ভেতরের অংশ অথবা কমলার ছোলা ঘষলে দাঁতের হলদে ভাব কমে। কলার ও কমলার খোসায় থাকে ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ ও পটাশিয়াম। এগুলো দাঁতের এনামেলকে শক্তিশালী করে।

পোকামাকড় তাড়াতে
কমলা ও লেবুর খোসা পোকামাকড়ের হাত থেকে বাঁচতে সাহায্য করে। এই খোসাগুলোর মধ্যে থাকা সাইট্রাসের গন্ধ প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে। তেলাপোকা ও মাছি গন্ধ পেলে আর ধারেকাছে আসে না। এই খোসাগুলোকে জানালা এবং দরজার ধারে ঘষে রাখলেই কাজ হবে।

গোসলের পানিতে
আঙুর ও কমলার খোসায় দারুণ গন্ধ থাকে। তাই গোসল করার পানিতে এই খোসাগুলোর সাথে কিছু শশার খোসা ছেড়ে দিয়ে গোসল করে ফেলুন। আপনার ত্বক যদি শুষ্ক হয় এবং চুলকানি থাকে তা হলে খোসা মিশ্রিত এই পানি দিয়ে গোসল করলে উপশম হবে।

ময়েশ্চারাইজার হিসেবে
কয়েকটা কমলার খোসাকে দুই তিনদিন রোদে শুকিয়ে নিন। তারপর এগুলোকে গুঁড়া করে দই এবং মধু মিশিয়ে আপনার মুখ ও গলায় মাখুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে ওম গরম পানিতে ধুয়ে ফেলুন। কমলা ছাড়াও ত্বকে অ্যাভোকাডো, পেঁপে ও কলার ছোলার ভেতরের অংশ ঘষতে পারেন। এতে ত্বকের শুষ্কতা কমবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ফলের খোসার উপকারিতা

আপডেট টাইম : ০৫:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮