ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অনেক গুণের আতা ফল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
  • ৪৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে-আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাহলে রক্তে গ্লুকোজ লেভেল কমাতে এই ফল খেতে পারেন। আতা ফলে যে আঁশ থাকে, তা শরীরে চিনির মাত্রা কমায়।

হৃদরোগ প্রতিরোধ করে-আতা ফলে প্রচুর ম্যাগনেশিয়াম থাকে, যা হৃদরোগ প্রতিরোধ করে। এছাড়া এই ফলে ভিটামিন বি সিক্স থাকে, যা হোমোসিসটিন নামের যে অ্যামাইনো অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তা নিয়ন্ত্রণ করে।

ক্ষত সারায়-আতার বিচিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে, আতা ফলের বিচি ছোটখাট ক্ষত সারিয়ে তুলতে পারে। এই বিচিগুলো ত্বকের কোষ পুনরায় জন্মাতে ও ব্যথা সারাতে সাহায্য করে।

হজমে সহায়তা করে-আতা ফলে প্রচুর কপার ও আঁশ থাকে, যা হজমে  সহায়তা করে ও বাওয়েল মুভমেন্ট ভালো রাখে। স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে শুকনো আতা ফলের গুঁড়ো পানিতে মিশিয়ে খেলে ডায়ারিয়া প্রতিরোধ হয়।

ক্যানসার প্রতিরোধ করে-আতা ফলে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যা শরীরে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ধ্বংস করে দেয়।

ত্বক ও চুলের যত্নে-আতা ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এই ভিটামিন ত্বক ও চুলের জন্য বেশ উপকারী। আতা ফলের নরম অংশ ত্বক ও চুলে ব্যবহার করলে তা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

অ্যাজমা রোধ হয়-আতা ফলে ভিটামিন বি সিক্স থাকে প্রচুর, যা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা ও অ্যাজমা রোধ করে।

তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অনেক গুণের আতা ফল

আপডেট টাইম : ১০:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮