ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছে মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮
  • ৪১০ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রেক্ষাপটে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ‘মতবিনিময়’ সভায় আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কাল বুধবার বিকাল ৩টায় এই মতবিনিময় সভা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত ৫ অাগস্ট ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষাপ্রধানদের নিয়ে সভা করে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন তিনি।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী অচল করে টানা বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। এই আন্দোলনের নবম দিন সোমবার রাজধানীতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছে মন্ত্রণালয়

আপডেট টাইম : ০৪:৩২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮