ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জনগণ এখন বিকল্প রাজনৈতিক শক্তি চায় : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের অবস্থা এখন আরও নাজুক হয়ে পড়েছে বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ এখন রাষ্ট্র ক্ষমতার বিকল্প রাজনৈতিক শক্তি প্রত্যাশা করছে। তাই জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সামনে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে।

সোমবার (৬ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে সম্মিলিত জাতীয় জোটের শরিক ইসলামী মহাজোটের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এরশাদ বলেন, দেশ ও জাতির স্বার্থে এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তবেই আমরা জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারব।

এ সময় ইসলামী মহাজোটের চেয়ারম্যান মাওলানা আবু নাসের ওয়াহেদ ফারুক আগামী সংসদ নির্বাচনে তার জোটের আগ্রহী প্রার্থীদের একটি তালিকা জোট চেয়ারম্যান এরশাদের হাতে হস্তান্তর করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু, এমএ রাজ্জাক খান, ইসলামী মহাজোটের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী মহাজোটের চেয়ারম্যান আলহাজ আবু নাসের ওয়াহেদ ফারুক, মহাসচিব মাওলানা আবু হাসনাত, আলহাজ মাওলানা আলতাফ চৌধুরী, মুফতি মোর্শেদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জনগণ এখন বিকল্প রাজনৈতিক শক্তি চায় : এরশাদ

আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮