ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৪ দিনের রিমান্ডে কাজী নওশাবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮
  • ৫৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। ওই মামলায় নওশাবাকে আদালতে হাজির করা হয়। এ সময় অভিনেত্রী নওশাবাকে চার দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৫ আগস্ট) বিকালে এই আদেশ দেন ঢাকা মহানগর হাকীম মাজহারুল হক এর আদালত।

রোববার বিকালে নওশাবাকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার এস আই বিকাশ কুমার পাল। সেই আবেদনের প্রেক্ষিতে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে ৫৭ (২) ধারায় মামলা হয় রোববার দুুপুরে। উত্তরা পশ্চিম থানায় এই মামলা করেন র‌্যাব-১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর ডিএডি মো. আমীরুল ইসলাম। র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও তদন্ত বিভাগ) মো. আবদুল হানিফ।

উল্লেখ্য, শনিবার বিকেলে ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে দুর্বৃত্তের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ফেসবুক লাইভে হাজির হয়েছিলেন কাজী নওশাবা। সে সময় ফেসবুক লাইভে ওই ঘটনায় চারজন নিহত ও চারজন ধর্ষণের ঘটনার কথা তুলে ধরে সেখানে যারা আটকে আছেন তাদের বাঁচানোর অনুরোধ করেন তিনি।তবে ওই ঘটনার সত্যতা পাওয়া যায়নি। পরে জানা যায় মৃত্যুর খবরটি গুজব। নওশাবার লাইভ দেখে অনেকেই মনে করেন এ অভিনেত্রী ঘটনা স্থলের আশপাশে থেকেই লাইভে এসেছেন। তার লাইভে আসার ভিডিওটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৪ দিনের রিমান্ডে কাজী নওশাবা

আপডেট টাইম : ০৮:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮