ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নতুন ৫টি বাস পেল রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • ৩৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫টি বাস উপহার পেল শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করেন।

ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিষ্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান কলেজের পক্ষ থেকে গাড়ীর চাবি গ্রহণ করেন। বাসগুলোর মধ্যে একটি টি দ্বিতল, ৩টি একতল এবং একটি টি ৩০ আসন বিশিষ্ট কোষ্টার রয়েছে। গাড়ী হস্তান্তর-গহন অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন এবং শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

রমিজ উদ্দিন কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উক্ত উপহারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কের এমইএস এলাকায় জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজীব।

তারপর নিরাপদ সড়কের দাবিতে সড়কে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পাশাপাশি রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বাস দেওয়ার ঘোষণাও বৃহস্পতিবার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নতুন ৫টি বাস পেল রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮