ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

লাইসেন্স তল্লাশির মুখে রিজভী, অতঃপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ধানমন্ডি থেকে শাহবাগের দিকে যাচ্ছিল রিজভীর গাড়ি। শাহবাগে হঠাৎ শিক্ষার্থীদের লাইসেন্স তল্লাশিতে পড়লেন বিএনপির এই নেতা। তবে এই পরীক্ষায় তিনি পাস করেন।

নগরীর বিভিন্ন এলাকায় মিছিল করতে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে বের হন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। আজ শুক্রবার সকালে তিনি ধানমন্ডি এলাকায় এই ঝটিকা মিছিল করেন। আর ফেরার পথে শাহবাগ এলাকায় পড়েন তল্লাশিতে।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছে তার মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে ব্যাপকহারে লাইসেন্স তল্লাশি।

শুক্রবারও নগরীর বিভিন্ন এলাকায় এই তল্লাশি চালু আছে। আর সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন শিক্ষার্থী শাহবাগ মোড়ে রিজভীর গাড়ি আটক করে।

শিক্ষার্থীরা লাইসেন্স দেখতে চাইলে বিএনপি নেতা রিজভী হাত বাড়িয়ে লাইসেন্স দেখান। পরে গাড়িটিকে ছেড়ে দেয়া হয়।

এর আগের দিন বিজিবির দুটি, পুলিশ ও ঢাকা ওয়াসার একটি গাড়ির চালকের বিরুদ্ধে ছাত্ররা মামলা করে গাড়ির লাইসেন্স না থাকায়। পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ি চালক লাইসেন্স দেখাতে না পারার পর মন্ত্রী সেই গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে করে গন্তব্যে যান।

এর মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে বেশ কিছু। লাইসেন্স দেখাতে রাজি না হওয়ায় আসাদ গেট এলাকায় একজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। আর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় লাইসেন্স দেখাতে রাজি না হওয়ায় এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলে আগুন দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

লাইসেন্স তল্লাশির মুখে রিজভী, অতঃপর

আপডেট টাইম : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮