ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শরীরের জন্য উপকারী কাঁচা গাজর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
  • ৩৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের ভয় কাজ করে। অল্পেতেই বুক ধড়ফড় করে ওঠে। চামড়া টানটান রাখতে অথবা দাঁত ঝকঝকে রাখতে চান প্রতিদিন খান একটি করে কাঁচা গাজর। চিকিৎসকদের পরামর্শ মতে, প্রতিদিন একটা করে কাঁচা গাজর খান। আর তাহলেই বাড়িতে ওষুধের প্রয়োজন কমে যাবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট বলছে, যারা সপ্তাহে ৬টির বেশি গাজর খেয়েছেন বা খাচ্ছেন, তাদের স্ট্রোক এবং অকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। এমনিতে গাজরের তরকারি বা হালুয়া খেতে বেশ লাগে। কিন্তু তাতে উপকার কম। তার বদলে কাঁচা গাজর খেলে বরং উপকার বেশি। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য সচেতন অনেকেই এখন  নিয়মিত গাজর খাওয়া শুরু করেছেন। দুপুরের খাওয়া হোক বা নৈশভোজ, স্যালাদ ছাড়া চলেই না। স্যালাদে আর কিছু থাক আর না থাক, গাজর কিন্তু রাখতেই হবে। দুপুরে খাওয়ার সময় বা রাতের খাবারের সঙ্গে স্যালাড খেলে খুবই উপকার।

পুষ্টিবিদদের মতে, এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থ। বেশ কিছুক্ষণ পেটও ভরিয়ে রাখতে পারে এই সবজি। তাই ক্যালরিযুক্ত খাবারের পরিবর্তে গাজর ওজন কমাতে সাহায্য করে। গাজরে রয়েছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন ও লুটেন। তাই নিয়মিত গাজর খেলে হার্টও থাকে সুস্থ। এছাড়া গাজরে রয়েছে প্রচুর ক্যারোটিনয়েড, যা ইনসুলিন প্রতিরোধ করে। ফলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রিত থাকে।

গাজরে রয়েছে প্রচুর পটাসিয়াম। এই পটাশিয়াম রক্ত সঞ্চালন প্রক্তিয়া স্বাভাবিক রাখে। ফলে, রক্ত জমাট বাঁধে না সহজে। তাই উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণ করে। এসবের পাশাপাশি, গাজরে রয়েছে ফ্যালক্যারিনল নামে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি স্তন ক্যানসার, কোলন ক্যানসার ও ফুসফুসের ক্যানসার প্রতিরোধ করে। বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে গাজর ত্বককেও সুস্থ রাখে। বলিরেখা প্রতিরোধ করে এবং ত্বককে নরম রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শরীরের জন্য উপকারী কাঁচা গাজর

আপডেট টাইম : ১২:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮