ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

প্রানের বিকাশ সম্ভব, এমন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
  • ৩৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সৌরমণ্ডলের বাইরেও মিলেছে প্রানের সন্ধান। ব্রিটেনের কেম্ব্রিজ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর মতোই তারা পাথুরে গ্রহের সন্ধান পেয়েছেন, যেখানে প্রানের বিকাশ সম্ভব।

সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, যে নক্ষত্রগুলি পর্যাপ্ত অতিবেগুনী রশ্মি নির্গত করতে পারে তারা তাদের কক্ষপথের গ্রহগুলিতে পৃথিবীর মতোই প্রানের বিকাশে সক্ষম। বিজ্ঞানীরা এমনকিছু গ্রহের সন্ধান পেয়েছেন যারা তাদের নক্ষত্র থেকে নির্গত অতিবেগুনী রশ্মির মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানি তৈরি করতে সক্ষম।

ব্রিটেনের কেম্ব্রিজ ইউনিভার্সিটির পোস্ট- ডক্টরাল বিজ্ঞানী পল রিমার জানিয়েছেন, ‘এই আবিষ্কারের ফলে কোথায় কোথায় প্রানের অস্তিত্ব আছে তা জানা আমাদের জন্য আরও সহজ হয়ে গেল।’

রিমার আরও বলেন , ‘জগতে একমাত্র আমাদেরই অস্তিত্ব আছে কিনা সেই প্রশ্নের আরও কিছুটা কাছাকাছি পৌঁছতে পারলাম আমরা।’ ২০১৫ সালে সুইজারল্যান্ডের একটি পত্রিকায় প্রকাশিত তথ্য থেকে জানা যায় , সায়ানাইড যদিও একটি মারাত্বক বিষ, কিন্তু প্রাণ সৃষ্টির একটি অন্যতম প্রধান উপকরণ। পৃথিবীতে প্রাণ তৈরির আদিম জলীয় পদার্থের মধ্যে এটি লক্ষ্য করা যায়।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য থেকে যে পরিমান আলো ও উত্তাপ নির্গত হয় সেভাবেই ওই নক্ষত্রগুলি থেকে নির্গত উত্তাপের সাহায্যে ওই গ্রহগুলির উপরিভাগে প্রাণ সৃষ্টি করা সম্ভব। পাশাপাশি শীতল নক্ষত্রগুলি থেকে যেহেতু সেই পরিমান তাপ নির্গত হয় না তাই তারা সেভাবে সক্ষম নয়।

যে গ্রহগুলিতে রাসায়নিক তৈরির পাশাপাশি তাদের উপরিভাগে পানিরর অস্তিত্ব পাওয়া গিয়েছে বিজ্ঞানীরা তাদের ‘অ্যাবিওজেনেসিস জোন’ বলে চিহ্নিত করেছেন।

কেপলার টেলিস্কোপের মাধ্যমে অ্যাবিওজেনেসিস জোনের বেশ কিছু নক্ষত্রকে চিহ্নিত করা গেছে। সেই সঙ্গে ‘কেপলার ৪৫২বি’ কে আর্থস ‘কাসিন’ ডাকনামে ভূষিত করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন পরবর্তী প্রজন্মের আধুনিক দূরবীন যেমন-নাসার টিটিএসএস বা জেমস ওয়েবের দূরবীন অ্যাবিওজেনেসিস জোনের অন্যান্য গ্রহগুলিকে চিহ্নিত করতে ও তাদের বৈশিষ্ট বিশ্লেষণে সক্ষম হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

প্রানের বিকাশ সম্ভব, এমন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আপডেট টাইম : ১২:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮