ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নিরাপদ সড়কের দাবিতে এবার আন্দোলনে নামছে ছাত্রলীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশে নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিচার দাবিতে সাধারণ ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এবার সড়কে নামছে সংগঠনটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে নিরাপদ সড়কের দাবিতে মৌন মিছিল করবেন সংগঠনটির নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত রোববার রাজধানীর কুর্মিটোলায় উড়াল সেতুর ঢালে রাস্তার পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর বাস তুলে দেয় জাবালে নূর পরিবহনের চালক। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত এবং আরও নয়জন আহত হয়। আহত শিক্ষার্থীদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ঘটনার প্রতিবাদে প্রথমে রাস্তায় নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীরা। এরপর তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজধানীসহ সারাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত কয়দিন ধরেই তারা রাস্তা-ঘাট বন্ধ করে দিয়ে তাদের দাবি পক্ষে আন্দোলন অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নিরাপদ সড়কের দাবিতে এবার আন্দোলনে নামছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৬:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮