ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দৃষ্টিশক্তি বাড়ায় কোয়েল পাখির ডিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ কোয়েল পাখির ডিম খেতে অনেকেই পছন্দ করেন। আকারে ছোট হলেও এটি খেতে বেশ সুস্বাদু। পুষ্টিগুণের দিক দিয়েও এটি অনন্য। মাঝারি আকারের কোয়েল পাখি ইউরোপ,উত্তর আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার অনেক দেশে পাওয়া যায়। বর্তমানে আমাদের দেশেও বাণিজ্যিক ভিত্তিতে কোয়েল পাখি পালন করা হয়।

কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখে ছানি পড়া প্রতিরোধ করে।

এতে প্রচুর পরিমাণে উপকারী ফ্যাটি এসিড রয়েছে যা হৃৎপিন্ডকে সুস্থ রাখতে সাহায্য করে।

মুরগীর ডিমের মতোই কোয়েলের ডিমেও উচ্চ পরিমাণে প্রোটিন থাকে। যা নতুন সেল, টিস্যু,মাংসপেশী, হাড় গঠন এবং রক্ত চলাচলে সহায়তা করে।

কোয়েলের ডিমে ভিটামিন  বি থাকে ,যা শরীরে এনজাইম ও হরমোনের কাজ উন্নত করে খাবার দ্রুত হজমে সাহায্য করে।

পটাশিয়াম থাকার কারণে কোয়েলের ডিম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

ডিটক্সিফিকেশনে কোয়েলের ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেলে এটি শরীর থেকে টক্সিন বের করতে এবং রক্ত চলাচল স্বাভাবিক করতে সাহায্য করে। সেই সঙ্গে কিডনিতে পাথর জমা প্রতিরোধ কিংবা মূত্রথলি সুস্থ রাখার জন্যও এটি উপকারী।

কোয়েলের ডিমে থাকা ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।সেই সঙ্গে সারাদিন কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।   সূত্র: অর্গানিক ফ্যাক্টস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দৃষ্টিশক্তি বাড়ায় কোয়েল পাখির ডিম

আপডেট টাইম : ০৫:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮