ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১ কেজি চায়ের দাম ৩৯ হাজার টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
  • ৪৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সকালে ঘুম থেকে উঠে চায়ে চুমুক না দিলে হয় না। ঘনঘন চায়ের অভ্যাস না থাকলেও দিনে আরও কয়েকবার চায়ে চুমুক দিতে হয়। আর এই চায়ের ব্যাপারে যদি একটু নাক উঁচু হন তাহলে আপনার জন্য বাজারে এল ‘গোল্ডেন ভ্যারাইটি টি’ ৷

এই বিশেষ চায়ের দাম কেজি প্রতি ৩৯ হাজার টাকা। শুনে অবাক লাগলেও এমনই দাম স্থির হয়েছে নিলামে। এই বিশেষ চা পাওয়া যায় ভারতের ডিব্রুগরের মনোহরি টি এস্টেটে ৷ গুয়াহাটি টি অক্শন সেন্টারে সূত্রে জানা গেছে যে, এই চায়ের দাম সব থেকে বেশি ৷

দার্জিলিং’র মকাইবাড়ি চা দামি হলেও, তার দাম কেজি প্রতি প্রায় ১৯ হাজার টাকা ৷ তবে এই ধরণের চা পাতা তৈরি প্রক্রিয়া বেশ কষ্টসাধ্য, জানিয়েছেন মনোহরি চা বাগানের মালিক রঞ্জন লোহিয়া ৷ তার তত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন সি কে পরাসর ৷

তিনি জানিয়েছেন যে, দিনে মাত্র ৫০ গ্রাম চা পাতাই তৈরি করা সম্ভব ৷ ৩৯ হাজার দর হাঁকিয়ে নিলামে গোল্ডেন ভ্যারাইটি চা কিনেছেন যে ব্যবসায়ী, তিনি বলছেন এই চা যেন অমৃতের সমান। আপাতত তিনি বাক্সবন্দি করেছেন ২কেজি গোল্ডেন ভ্যারাইটি ৷ তবে এত দামের চা বাজারে কবে থেকে চালু হবে বা হলেও কতটা নাগাল পাওয়া যাবে, সেটাই লাখ টাকার প্রশ্ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১ কেজি চায়ের দাম ৩৯ হাজার টাকা

আপডেট টাইম : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮