ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজশাহী ও বরিশালের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি, আজ সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮
  • ৩৮৪ বার
হাওর বার্তা ডেস্কঃ তিন সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী ও বরিশালের নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। সোমবার রাতে নির্বাচন পরবর্তী দলীয় করণীয় ঠিক করতে এক জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একথা জানান।
গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হয়। আজ মঙ্গলবার বেলা ১১টায় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আজকের বৈঠকের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাবেন।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে, তিন সিটি করপোরেশন নির্বাচনে নানা অনিয়ম ও আগামী দিনে বিএনপির করণীয় ঠিক করতেই এই বৈঠক হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার জামিনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
স্থায়ী কমিটির একজন সদস্য জানান, নির্বাচনী প্রচারণার শুরু থেকে সরকারের নীল নকশার নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো করেছিলাম, সেটিরই নগ্ন বহিঃপ্রকাশ তিন সিটির ভোটে ফুটে উঠেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন নির্বিকার থেকে নৌকার প্রার্থীকে ভোট ডাকাতিতে উৎসাহ যুগিয়েছে।বর্তমান সরকার কখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না। কেন্দ্র দখল, বিরোধী দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া, জালভোটে ব্যালট বাক্স পূর্ণ করা, নির্বাচনের আগের রাতে ব্যালটে নৌকায় সিল মেরে বাক্সভর্তি করা হয়েছে।
এই সরকারের অধীনে যে কোন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না তা প্রমাণিত হলো।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজশাহী ও বরিশালের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি, আজ সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ১১:২৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮