ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

তিন সিটির ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮
  • ৪৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিন সিটির ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিন সিটি করপোরেশনের নির্বাচন (রাজশাহী, বরিশাল, সিলেট) পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, বরিশাল সিটি নির্বাচনে অনিয়ম হয়েছে। সেজন্য রিটার্নিং অফিসারের পাঠানো তথ্য অনুযায়ী ভোট শুরুর পরে একটি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। সবশেষ আরো ১৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

কে এম নুরুল হুদা বলেন, রাজশাহীতে সুষ্ঠু ভোট হয়েছে। তিন সিটির ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন।

তিনি বলেন, রাজশাহীর ১৩৮ কেন্দ্রের সবগুলোতে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিলেটের ১৩৪ কেন্দ্রের মধ্যে দুইটি ব্যতিত সবগুলোর ভোট সুষ্ঠু হয়েছে। তবে বরিশালে ১২৩টি কেন্দ্রের মধ্যে বিক্ষিপ্ত ঘটনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এসব ফলাফল স্থগিত করা হয়েছে।

রাজশাহীর মেয়র প্রার্থী অনিয়মের অভিযোগ এনে ভোট দেননি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীতে ভোটে কোনো অনিয়ম হয়নি।

নির্বাচনে অনিয়ম প্রসঙ্গে সিইসি বলেন, আমরা নির্বাচনে কোনো প্রকার অনিয়ম প্রত্যাশা করি না। প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া তথ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য। তাদের কাছ থেকে তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বরিশালে মেয়র প্রার্থী মনিষা চক্রবর্তির ওপর হামলা বিষয়ে সিইসি বলেন, নির্বাচনে সকল বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে। ওই প্রার্থী চাইলে মামলা করতে পারেন। আমরা তাকে সেই পরামর্শ দেবো।

বরিশালে কয়েকজন প্রার্থী পুনরায় ভোটগ্রহণের আবেদন জানিয়েছেন-এ বিষয়ে সিইসি বলেন, বরিশালে পুনরায় ভোট নেওয়ার অবস্থা হয়নি। আমরা পেয়েছি ১৫ কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন, সেটি আমরা করব। কিন্তু পুনরায় নির্বাচন করার অবস্থা সেখানে নেই।

তবে তিন সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

তিন সিটির ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন : সিইসি

আপডেট টাইম : ১০:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জুলাই ২০১৮