ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মস্তিষ্ক সুস্থ রাখে যেসব খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মস্তিষ্ক থেকে মানুষের শরীরের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। এটা হৃদস্পন্দন সচল রাখে, নিঃশ্বাস নিতে সাহায্য করে, নড়াচড়া করতে, কোনো কিছু অনুভব করতে, চিন্তা করতে সাহায্য করে।

কিছু খাবার আছে যেগুলো মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া এগুলো স্মৃতিশক্তি এবং কাজের মনোযোগ বাড়াতেও ভূমিকা রাখে।

যেমন, ওমেগা থ্রি সমৃদ্ধ সামুদ্রিক মাছ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। এগুলো স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে।

কফিতে থাকা ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। হলুদে থাকা কারকুনিম মস্তিষ্কের উর্বরতা বাড়াত দারুণ কার্যকরী। এ কারণে হলুদ কিংবা হলুদের গুড়া স্মৃতিশক্তি বাড়াতে বেশ উপকারী।

ব্রকলি অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ সবজি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে। এছাড়া এতে থাকা অ্যান্টি-প্রদাহ এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব মস্তিষ্কের যেকোন ধরনের ক্ষতি প্রতিরোধ করে।

মিষ্টি কুমড়ার বীজও মস্তিষ্কের যেকোন ধরনের ক্ষতি প্রতিরোধ করে। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, লৌহ, জিঙ্ক, কপার রয়েছে; যা মস্তিষ্কের জন্য দারুণ উপকারী।

ডার্ক চকোলেট এবং কোকো পাউডারে স্মৃতিশক্তি বাড়ানোর নানা উপাদান রয়েছে। গবেষণা বলছে, এগুলো স্মৃতিশক্তি বাড়ায় এবং বার্ধক্যজনিত স্মৃতি বিভ্রান্তি কমায়। সব ধরনের বাদামই মস্তিষ্ক সুস্থ রাখে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমায়।

ভিটামিন সি সমৃদ্ধ কমলা স্মৃতিশক্তি কমে যাওয়া রোধ করে। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পরিমাণে কমলা খেলে বয়সজনিত স্মৃতিশক্তি লোপ এবং আলঝাইমার রোগ প্রতিরোধ করা যায়। ভিটামিন বি৬ ও বি ১২ সমৃদ্ধ ডিম মস্তিষ্কের কার্যকারিতা ধরে রাখতে সাহয্য করে।

সূত্র: হেলথ লাইন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মস্তিষ্ক সুস্থ রাখে যেসব খাবার

আপডেট টাইম : ০৪:৪৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮