ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

প্রাক-প্রাথমিকে ২২ জেলার নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • ৩৫৮ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ২২ জেলার পরীক্ষা হবে আগামী ১৬ অক্টোবর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, এ সব জেলায় ৪৪৭টি কেন্দ্রে ৩ লাখ ৪৩ হাজার ২৫৭ জন চাকরি প্রার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। ওই দিন সকাল ১০টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ অক্টোবর শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, জামালপুর, নেত্রকোনা, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, পটুয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২ অক্টোবর থেকে বৈধ প্রার্থীদের মোবাইলে এসএমএসের (SMS) মাধ্যমে পরীক্ষা ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য পাঠানো হবে এবং ৩ অক্টোবর থেকে প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রার্থীরা অনলাইনের মাধ্যমে http://dpe.teletalk.com.bd এ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এ ওয়েবসাইটে পাওয়া যাবে।

লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি সঙ্গে রাখতে দেয়া হবে না। যদি কোনো পরীক্ষার্থী উল্লিখিত দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

অন্য জেলাগুলোর পরীক্ষা পর্যায়ক্রমে পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে এবং তারিখ, সময় ও যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

এর আগে প্রথম ধাপে ২৭ জুন ৫ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো- মেহেরপুর, মুন্সীগঞ্জ, নড়াইল, শরীয়তপুর ও ফেনী।

দ্বিতীয় ধাপে ২৮ অাগস্ট ১৭ জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো- জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে ধাপে ধাপে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

প্রাক-প্রাথমিকে ২২ জেলার নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

আপডেট টাইম : ০৭:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫