ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিএনপিকে নির্বাচনে আনতে কোনও উদ্যোগ থাকবে না : ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে নিয়ে আনতে সরকারের কোনো উদ্যোগ থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ভোট অংশ নেয়া সবার অধিকার, করুণা নয়। বিএনপিও আসতে চাইলে নিজে নিজে আসবে।

আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ‘গণসংবর্ধনা’ উপলক্ষে এক চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধনে এসে এসব কথা বলেন কাদের।

তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচনে সব দলের অংশগ্রহণ। তবে আমরা কাউকে টেনে আনব না। সব গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এটা তাদের রাজনৈতিক অধিকার, এটা করুণা নয়। করুণা বা দয়ায় কেন বিএনপি নির্বাচনে আসবে? এটা তাদের অধিকার।

কাদের বলেন, বিএনপিতে ‘ভাটার টান’ রয়েছে। তারা শুধু শুধু আজকে বলার জন্য বলছে। আমি আবারও বলছি বিএনপির রাজনীতিতে এখন ভাটা চলছে, এ ভাটা কবে যে জোয়ার হবে এটা আল্লাহই জানেন।

আমাদের এক সময় ভাটা ছিল। রাজনীতিতে কখনও জোয়ার কখনও ভাটা থাকে। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ২১ বছর আমরা ভাটাতে ছিলাম। আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও এক ভয়াল পরিস্থিতিতে ভাটায় ছিলাম। তত্ত্বাধায়ক সরকারের সময়ও।

তবে এখন রাজনীতিতে জোয়ার আওয়ামী লীগের পক্ষে দেখছেন কাদের। আশা করছেন আগামী নির্বাচনেও এটার সুফল পাবেন তরা।

তিনি বলেন, এ জোয়ার আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগ এই জোয়ারে ভাসবে।

শেখ হাসিনাকে গণসংবর্ধনার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন, আজকে রাজনীতিতে আমরা ক্ষমতায় এসে উন্নয়ন করতে পেরেছি, অর্জন করতে পেরেছি যা দেশে-বিদেশে সমাদৃত হচ্ছে, প্রশংসিত হচ্ছে এবং এ উন্নয়ন অর্জন মাত্র কয়েক বছরে এটা একটা বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। বাংলাদেশে এ সময়ে এ অর্জন প্রবৃদ্ধি সব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অর্জিত হয়েছে। এটা তো অভূতপূর্ব সাফল্য। সে কারণে এ সংবর্ধনা। কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে আমরা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী জাতির জনকের কন্যাকে সংবর্ধনা দিচ্ছি। আর লোক সমাগমের বিষয়টা আপনাদের ক্যমেরাই বলে দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিএনপিকে নির্বাচনে আনতে কোনও উদ্যোগ থাকবে না : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮