ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার রাজধানীতে সমাবেশ করতে পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা জানিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অনুমতি পাওয়ার কথা জানান।

শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলা সদরেও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, নয়াপল্টনে সমাবেশের অনুমতির বিষয়ে কথা বলতে আজ সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

এতে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

প্রতিনিধি দলের বরাতে রিজভী বলেন, শুক্রবার বিকাল ৩ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং সব রাজবন্দীর মুক্তির দাবিতে ঘোষিত সমাবেশের মৌখিত অনুমতি পাওয়া গেছে।

তিনি জানান, এই সমাবেশ সফল করতে ঢাকা মহানগর বিএনপি উত্তর, দক্ষিণ, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

আপডেট টাইম : ০৫:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮