ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাশের হার: ছেলে ৬৩. ৮৮%, মেয়ে ৬৯. ৭২%

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। গতবার এ হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

এ বছর মোট পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। এর মধ্যে ছাত্রদের পাশের হার ৬৩ দশমিক ৮৮ শতাংশ আর ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ। এ বছর মেয়েদের থেকে ছাত্রদের পাশের হার কমেছে ৫.৮৪ শতাংশ। এছাড়া পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। গত বছর পাসের হার ছিল ৬৮.৯১ শতাংশ। এ বছর পাসের হার কমেছে ২.২৭ শতাংশ। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৯৬৯ জন। এবার জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮ হাজার ৪৬৪ জন।

আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি ফলাফলের সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সেই হিসাবে ৫৮ দিনে এই ফল প্রকাশ করা হচ্ছে। এবার সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ পরীক্ষার্থী অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাশের হার: ছেলে ৬৩. ৮৮%, মেয়ে ৬৯. ৭২%

আপডেট টাইম : ১২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮