ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আওয়ামী লীগে জোটে আসছে আরও ৯ দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী একাদশ জাতীয় নির্বাচনের জয় ঘরে তুলতে বলয় বা জোট বাড়াতে দুই বড় দল আওয়ামী লীগে ও বিএনপিতে তৎপরতা চলছে বেশ কিছু দিন ধরে। গত মঙ্গলবার ‘জোটের আকার বাড়াতে আ.লীগের তাগিদ’। এর একদিন পরই দৃশ্যমান হলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে জোটভুক্ত হচ্ছে আরও ৯ দল। তবে আওয়ামী লীগের পক্ষ হতে বলা হচ্ছে-এটি হবে নির্বাচনি জোট। ১৪ দলের নামে কোনো পরিবর্তন আসবে না। তথ্য মতে, ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রতিবারই অংশীদারিত্ব সরকার গঠন করেছে। বর্তমানে শরিক দল এবং বিরোধী দল নিয়ে সমঝোতার সরকার পরিচালনা করছে দলটি।

আগামীতেও সরকারে অংশীজন বাড়িয়ে হলেও রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে চায় আওয়ামী লীগ। বিরোধী শিবির বিএনপি-জামায়াতের জোট সম্প্রসারণের খবরে জোট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় ১৪ দলীয় নেতারা। চলতি বছরের শুরু থেকেই আগামী নির্বাচন, বিএনপি নেতৃত্বাধীন জোটের তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বহুমুখী চাপ মোকাবিলায় সমমনা দলগুলোকে জোটে তৎপর হয়ে উঠে আওয়ামী লীগ। ১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে দূরত্ব নিরসনসহ কীভাবে জোট আরও সম্প্রসারণের তাগাদা দেয় শীর্ষ নেতারা। মুক্তিযুদ্ধের চেতনাধারী রাজনৈতিক দলগুলোকেও জোটে আনতে ভেতরে ভেতরে আলোচনা এগিয়ে আনা হয়। প্রথম দিকে ৪টি দলের নাম শোনা গেলেও এখন ৯টি দলের জোটভুক্ত হওয়া সময়ের ব্যাপার।

ইতোমধ্যে গতকাল বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে সমমনা ৯টি দলের এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া ৯টি দলগুলো-বাহাদুর শাহর ইসলামিক ফ্রন্ট, নাজমুল হুদার তৃণমূল বিএনপি, আবুল কালাম আজাদ এমপির বিএনএ, কৃষক শ্রমিক পার্টি, সম্মিলিত ইসলামিক জোট, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, গণতান্ত্রিক আন্দোলন, জাগো দল, একামত আন্দোলন। বৈঠকে আগামীতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার কথা জানান দলগুলোর নেতারা।

বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৈঠকের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘এই নয়টি রাজনৈতিক দল ১৪ দলের সঙ্গে কাজ করতে চায়। বৈঠকে ১৪ দলের নেতৃবৃন্দ তাদের কথা শুনেছেন। তাদের বক্তব্য প্রধানমন্ত্রীকে অবহিত করবো। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হা? সিনা সিদ্ধান্ত নেবেন।’ বৈঠক আয়োজন বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। একাত্তরের ঘাতকদের লালনকারী খালেদা জিয়ার অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করছেন প্রধানমন্ত্রী। সেখানে ছোটো-বড় সবাইকে নিয়ে আন্দোলন করতে চাই।

এরই ধারাবাহিকতায় এই লড়াইয়ের সঙ্গে শরিক হতে চায় নয়টি দল। বৈঠকে অংশ নেওয়া তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি বলতে তাদেরই বোঝায়, যারা অসাম্প্রদায়িক শক্তিকে বিশ্বাস করে। কিন্তু সেই জাতীয়তাবাদী শক্তি আজ সাম্প্রদায়িকতায় কলুষিত। সেই জাতীয়তাবাদের বিরুদ্ধে আন্দোলন সুদৃঢ় করার জন্য জাতীয়তাবাদী জোট হিসেবে প্রধানমন্ত্রীর অনুরাগী হয়ে কাজ করতে চাই। যেসব চক্রান্ত হচ্ছে জনগণের বিরুদ্ধে, সেটাকে মোকাবিলা করার জন্যই এই অসাম্প্রদায়িক জোট করার জন্য কাজ করবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আওয়ামী লীগে জোটে আসছে আরও ৯ দল

আপডেট টাইম : ১০:১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮