ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

লিভার পরিষ্কার রাখে যেসব খাবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেক কারণেই লিভারের সমস্যা হতে পারে। অতিরিক্ত খাবার, প্রক্রিয়াজাত অথবা ভাজাপোড়া জাতীয় খাবার খেলে, পরিবেশ দূষণ কিংবা মানসিক  চাপের কারণে লিভারের ওপর চাপ পড়ে। তখন লিভারকে বেশি কাজ করতে হয়। যখন এটি অতিরিক্ত কাজ করে তখন লিভার আর শরীর থেকে টক্সিন বা বিষক্রিয়া বের করতে পারে না। ধীরে ধীরে এখানে চর্বি জমতে থাকে। কিছু খাবারে আছে যা প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করতে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। আর লিভার সুস্থ থাকলে শরীরের অন্যান্য অঙ্গও ঠিকমতো কাজ করে।

রসুনের এমন কিছু উত্তেজক উপাদান আছে যা শরীর থেকে টক্সিন বের করে লিভারের কার্যক্ষমতা বজায় রাখে।

জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্রাকৃতিকভাবে লিভার পরিষ্কার করায় ভূমিকা রাখে। এছাড়া কমলা, লেবু, বাতাবিলেবু লিভারের জন্য দারুণ কার্যকরী।

নিয়মিত বিট এবং গাজর খেলে লিভারের কার্যকারিতা ঠিক থাকে।

সবুজ শাক লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে। এগুলো কাঁচা, রান্না কিংবা জুস করে খেতে পারেন। শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে এসব খাবার।

আপেল শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং হজমশক্তি বাড়িয়ে লিভার সুস্থ রাখে।

ব্রকলি, বাঁধাকপি, ফুলকপিতে থাকা এনজাইম লিভারের কার্যকারিতা ঠিক রাখে।

সকালে এক গ্লাস লেবু পানি খেলে তা সারাদিন লিভারকে কার্যক্ষম রাখতে সাহায্য করে।

এছাড়া, লিভারের জন্য হলুদ দারুণ উপকারী। বিশেষ করে কাঁচা হলুদ শরীর থেকে টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।

সূত্র: গ্লোবাল হেলথ সেন্টার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

লিভার পরিষ্কার রাখে যেসব খাবার

আপডেট টাইম : ০৩:২৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮