ঢাকা ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

খালেদা জিয়ার অসুস্থতার খবর জানতে দেয়া হচ্ছে না : রিজভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর তার স্বজন ও দলীয় নেতাকর্মীদের জানতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (১৬ জুলাই) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন।

কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে রিজভী বলেন, কারা কর্তৃপক্ষ দেশনেত্রীর চিকিৎসা নিয়ে শুধু উদাসীনই নয়, সরকারের নির্দেশে কোনো ভয়ঙ্কর মাস্টার প্ল্যানের দিকে এগুচ্ছে কি না তা নিয়ে জনমনে এক বড় প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কতটুকু গুরুতর সে খবর জানতেও দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। গত পরশু দিন পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে গেলে কারাকর্তৃপক্ষ বাধা দেয়। অসুস্থতার খবর জানতে পারার পরও তার পরিবারের সদস্যদের কারা ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, আপনারা জানেন, দেশের বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেশ কিছুদিন আগেই বলেছিলেন, বেগম জিয়া ট্রানজিয়েন্ট স্কিমিং অ্যাটাকে (টিআইএ) ভুগছেন। বারবার উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়টি শুধু এড়িয়েই যাচ্ছে না বরং জাতীয় সংসদে তুচ্ছ তাচ্ছিল্য করে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন বেগম জিয়ার অসুস্থতা না কি বাহানা। প্রধানমন্ত্রী এবং সরকার দলীয় নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ৭৩ বছর বয়স্ক একজন অসুস্থ নারীর প্রতি নারী প্রধানমন্ত্রীর এধরনের ব্যাঙ্গোক্তি করা নারী জাতির জন্য কলঙ্ক। তার অসুস্থতা এতটাই গুরুতর যে, তিনি নিচতলায় অপেক্ষমাণ স্বজনদের কথা জানতে পেরেও দোতলার নিজ কক্ষ থেকে নেমে আসতে পারেননি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

খালেদা জিয়ার অসুস্থতার খবর জানতে দেয়া হচ্ছে না : রিজভী

আপডেট টাইম : ০৪:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮